মা বাবা অমতে বিয়ে করায় নাতিকে আগুনে পুড়িয়ে দিল ঠাকুমা - The News Lion

মা বাবা অমতে বিয়ে করায় নাতিকে আগুনে পুড়িয়ে দিল ঠাকুমা

 


দি নিউজ লায়নঃ   মা বাবা ভালোবাসার বিয়ে আর যা পছন্দ ছিল না ঠাকুমার,অশান্তির জেরে এক বছরের ছোট্ট অর্ণবকে পুড়িয়ে মেরে ফেলার অভিযোগ।আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয়েছে বেসরকারী এক হাসপাতালে।অমানবিক এক ঘটনার সাক্ষী রইল দুর্গাপুরের মানুষ।২০১৩সালে দুর্গাপুর ইস্পাত নগরীর নাগার্জুন রোডের বাসিন্দা সুব্রত দেবনাথের সাথে বিয়ে হয়েছিল,এরপর থেকেই অশান্তি নিত্যদিনের রোজনামচা ছিল এই পরিবারের।যে অশান্তি চরমে ওঠে দিন কয়েক আগে।


অভিযোগ,ছোট্ট অর্ণব যখন বাবার কোলে ঘুমোচ্ছিল ঠিক তখনই অশান্তির জেরে ঠাকুমা গ্যাসের পাইপ খুলে দিয়ে দেশলাই দিয়ে আগুন দিয়ে তারপর ছোট্ট অর্ণবের দিকে দিয়ে দেয়।মুখ, হাত, পেট পুড়ে যায়,আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি অর্ণবকে দুর্গাপুরের বেসরকারী এক হাসপাতালে ভর্তি করা হয়,মৃত্যুর সাথে এখন পাঞ্জা লড়ছে ছোট্ট অর্ণব। ছেলেকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে ছেন অর্ণবের বাবা।দুর্গাপুর থানায় এই ঘটনায় মা ভারতী দেবনাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করছে ছেলে সুব্রত দেবনাথ।


এইদিকে সামান্য পুড়ে যাওয়ায় অভিযুক্ত ভারতী দেবনাথও দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন।তবে যে ঠাকুমার আদরের কোলে বড় হয়ে ওঠার কথা ছিল মাত্র এক বছরের ছোট্ট অর্ণবের,আজ সেই ঠাকুমার রোষের শিকার হতে হলো তাকে,অমানবিক এক ঘটনার ভয়ঙ্কর ছবি দেখে স্তম্ভিত শহরবাসী।এইদিকে পুলিশ যা বলার বলবে বলে জানিয়েছেন,অভিযুক্ত ভারতী দেবনাথের মেয়ে মধুমিতা আচার্য্য ।এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.